আমার কাছে প্রভিশনাল (সাময়িক) সনদ নেই, আমি কি মূল সনদের জন্য আবেদন করতে পারব?
না, সাময়িক সনদ ছাড়া মূল সনদের আবেদন করা সম্ভব নয়। নিয়ম অনুযায়ী মূল সনদ উত্তোলনের সময় অবশ্যই সাময়িক সনদটি (Provisional Certificate) বোর্ডে জমা দিতে হয়।
মূল মার্কশিট নেই, শুধুমাত্র অনলাইন থেকে ডাউনলোড করা রেজাল্ট শিট দিয়ে কি আবেদন করা যাবে?
দুঃখিত, অনলাইন রেজাল্ট শিট দিয়ে মূল সনদের আবেদন গ্রহণযোগ্য নয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আবেদনের জন্য অফিসিয়াল বা মূল মার্কশিটের কপি প্রদান করা বাধ্যতামূলক।
আমার রেজিস্ট্রেশন কার্ড বা চূড়ান্ত পর্বের (Final Year) এডমিট কার্ড হারিয়ে গেছে, এক্ষেত্রে করণীয় কী?
মূল সনদের আবেদনের ক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ড এবং চূড়ান্ত পর্বের এডমিট কার্ড জমা দেওয়া বাধ্যতামূলক। যদি এই ডকুমেন্টসগুলো আপনার কাছে না থাকে, তবে বিকল্প প্রক্রিয়ায় সমাধানের জন্য অনুগ্রহ করে সরাসরি আমাদের হটলাইনে যোগাযোগ করুন।
মূল সনদ পেতে কতদিন সময় লাগে?
বোর্ড ভেদে ৩০-৪৫ কর্মদিবস সময় লাগতে পারে।
আনুমানিক ব্যাংক ফি
৬১০ ৳
* কাজের ধরন ও বোর্ডের ফি অনুযায়ী খরচ কিছুটা পরিবর্তন হতে পারে।